সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের

ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানত ফেরতের নির্দেশ

ডেক্স রিপোর্ট
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দিতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমানতকারীদের অর্থ নিশ্চিতভাবে ফেরত দেওয়ার পদক্ষেপ নিতে হবে।গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

গতকাল বুধবার ব্যাংকের প্রথম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও শেখ ফরিদ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডি’র দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তা এবং রেজল্যুশনের আওতাধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রথমে পরিচালকদের রেজল্যুশনের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক বিষয়ে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ জানানো হয়। এরপর গভর্নর দ্রুত আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে আমানতের অর্থ ফেরত দেওয়াসহ কোনো কার্যক্রমে প্রযুক্তিগত সমস্যা না হয়।

নতুন করে গঠিত ব্যাংকের জন্য একটি একক ও সমন্বিত এইচআর নীতিমালা প্রণয়নের নির্দেশও দেওয়া হয়। বর্তমানে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে পদবি, গ্রেড ও পদোন্নতি ব্যবস্থায় ভিন্নতা থাকায় এসব বিষয় একক কাঠামোর আওতায় আনতে হবে। পাঁচ ব্যাংকের কর্মকর্তাদের জন্য অভিন্ন পদবি কাঠামো, স্বচ্ছ পদোন্নতি ব্যবস্থা ও বেতন-গ্রেড সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়। নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নজরদারি করবে।সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দিতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকরা যেন আগের ইস্যু করা চেক ব্যবহার করেই টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া আগামী জানুয়ারিতে সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের আগেই আমানতকারীরা অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়।

সভায় উপস্থিত পর্ষদ সদস্যরা গভর্নরের সঙ্গে একমত পোষণ করে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে অঙ্গীকার করেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর