বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ

ডেক্স রিপোর্ট
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে—

১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুমোদনপ্রাপ্ত পর্যবেক্ষকরা।

২. জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসা সামগ্রী বহনকারী যান, পাশাপাশি সংবাদপত্র পরিবহনকারী সব ধরনের যানবাহন।

৩. আত্মীয়স্বজনকে আনতে বা পৌঁছে দিতে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন (টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখাতে হবে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যান ও সেসব যাত্রীর স্থানীয় পর্যায়ে যাতায়াতে ব্যবহৃত যানবাহন।

৪. প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি), রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শনের শর্তে।

৫. সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল—নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে।

৬. নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মোটরসাইকেল।

৭. টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি অনুমোদিত প্রতিষ্ঠানের যানবাহন।

৮. জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগরের প্রবেশ ও বহির্গমন সড়কসহ গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাবে।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উল্লিখিত যানবাহনের বাইরে অন্য যানবাহনের ক্ষেত্রেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটমেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর