রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা

ডেক্স রিপোর্ট
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি আগামী ১০ এপ্রিল দেশজুড়ে জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ আয়োজন করবে।

শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দলের আমির মাওলানা মামুনুল হক নেতাকর্মী ও দেশবাসীকে বিক্ষোভ ও গণসমাবেশ সফল করার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বহু অধ্যাদেশ এখন বাতিল ও সংশোধন করা হচ্ছে, অথচ তখন এসবের বিরোধিতা করা হয়নি। বরং কিছু ক্ষেত্রে এসব অধ্যাদেশকে সমর্থন জানানো হয়েছিল এবং কিছু তাদের দাবির প্রেক্ষিতেই জারি হয়েছিল। তাঁর অভিযোগ, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বিএনপি সরকার গণভোটের রায়কে উপেক্ষা করছে, যা একটি গুরুতর সংকটের ইঙ্গিত দেয়।

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং মাওলানা শরীফ সাইদুর রহমান।

বৈঠকে দেশে তেল সংকট এবং শিশুদের জন্য প্রয়োজনীয় টিকার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর