শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যবসায়ীকে করা হলো গভর্নর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা

২৫ তারিখ (ডিসেম্বর) ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে-আব্দুল্লাহ আল জাবের

ডেক্স রিপোর্ট
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা করেন।
পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় সবার এ বিষয়ে ব্যস্ততার সুযোগে ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘শহীদি শপথ’ পাঠ অনুষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর আপনারা দেশের প্রতিটি দেওয়াল ও রাস্তায় শহীদ ওসমান হাদির সার্বভৌমত্ব ও ইনসাফের লড়াইয়ের ইতিহাস দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করুন। এই দুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ শরিফ ওসমান হাদির এই লড়াইয়ের বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরুন।
তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বরের কর্মসূচি আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেবো। ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার জানাজায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে। আমরা যদি বলতাম শহীদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে? তবে আমরা সহিংসতা চাইনি। ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ওসমান হাদিকে গুলি করে শুধু তার মাথায় গুলি করা হয়নি, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। আমাদের সবাইকে যদি মেরে ফেলা হয় তাহলে বাংলার জমিনে যদি একজন জীবিত থাকে সে বাংলার জমিনে ইনসাফ কায়েম করে যাবে। সরকার যদি আমাদের হুমকি মনে করে তাহলে বলতে চাই সরকার বাংলাদেশের শত্রু, বাংলাদেশে ইনসাফ কায়েমের শুত্রু।
তিনি আরও বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চি করতে হবে।
এসময় জাবের অভিযোগ করেন, ২৫ তারিখ (ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন সবাই এ নিয়ে যখন ব্যস্ত থাকবেন, আমাদের কাছে খবর এসেছে- সেসময় ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। হাদির খুনিদের পেছনে রাঘববোয়াল আছে, এজন্য খুনিদের জনসম্মুখে আনা হচ্ছে না।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর