শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা

ইবাদত শুধু আল্লাহর, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য

ডেক্স রিপোর্ট
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আল্লাহ তা‘আলাই সকল কিছুর আধার। সর্বপ্রকার লাভ-ক্ষতি, শুভ-অশুভ এবং উপকার ও অপকারের নিরঙ্কুশ কর্তৃত্ব যেহেতু তাঁরই নিকট। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র তাঁরই।

দৈহিক ও আর্থিক সব ধরনের ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তা‘আলারই উদ্দেশে। নজর-মানত, রুকু-সিজদা তথা যাবতীয় উপাসনা ও আরাধনা করতে হবে একমাত্র তাঁরই সন্তুষ্টি অর্জনের জন্য।সব ইবাদত ও নেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের জন্য করা মুমিনের ওপর ওয়াজিব। কুরআনে আল্লাহ বলেছেন,

وَ مَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰهَ مُخۡلِصِیۡنَ لَهُ الدِّیۡنَ
তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, তারা যেন শুধু আল্লাহর জন্য ইবাদত করে। (সুরা বায়্যিনাহ: ৫)

আরেক আয়াতে আল্লাহ বলেন,

فَمَنۡ کَانَ یَرۡجُوۡا لِقَآءَ رَبِّهٖ فَلۡیَعۡمَلۡ عَمَلًا صَالِحًا وَّ لَا یُشۡرِکۡ بِعِبَادَۃِ رَبِّهٖۤ اَحَدًا

যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। (সুরা কাহাফ: ১১০)

লোক দেখানো ইবাদত হারাম। হাদিসে এসেছে লোক দেখানো ইবাদতকারী যদি রিয়া বা তার লোক দেখানোর গুনাহ থেকে তওবা না করে, তাহলে কেয়ামতের দিন আল্লাহর সব মানুষের সামনে তাকে তার আমলের সওয়াব দেখাবেন এবং তার রিয়ার কথা প্রকাশ করে তাকে ওই সওয়াব থেকে বঞ্চিত ঘোষণা করবেন। সে সবার সামনে লজ্জিত হবে।

তবে রিয়ার ভয়ে নেক আমল ছেড়ে দেওয়া উচিত নয়। মুমিন মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করে। বহু ইবাদত তাকে প্রকাশ্যে বা মানুষের সামনেও করতে হয়।

শয়তান অনেক সময় মুমিনকে নেক আমল থেকে বিরত রাখার জন্য তার অন্তরে মন্ত্রণা দেয় যে, কাজটি সে করছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়।

এ রকম কুমন্ত্রণা মনে আসলে এটাকে গুরুত্ব না দিয়ে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। এই কুমন্ত্রণার জন্য ভালো কাজ ছেড়ে দেওয়া উচিত নয়।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর