রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখালেন রুমিন ফারহানা

ডেক্স রিপোর্ট
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী কার্যক্রম পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে এনপির বিদ্রোহী (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে।শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথোপকথনের এক পর্যায়ে রুমিন ফারহানা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন।একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, ‘আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না।’ঘটনার পরপরই সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর