বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে- তারেক রহমান

ডেক্স রিপোর্ট
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ ও যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন, অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। তবে সামনে কঠিন সময় আসছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল বিকালে বগুড়া জেলা বিএনপি আয়োজিত শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, শিক্ষাবিদ এ কে এম ওয়াহিদুজ্জামান, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, যুবদল নেতা আবু হাসান প্রমুখ। তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে যারা বিভিন্ন অনলাইন পেশায় জড়িত আছেন, তাদের সুবিধা তৈরি করে দেওয়াটা হবে আমাদের লক্ষ্য। পাশাপাশি যাদের জন্য ইন্টারনেট ব্যবহার ব্যয়বহুল মনে হবে তাদের জন্য ফ্রি ওয়াইফাইর ব্যবস্থা করা হবে। তিনি জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান অক্ষুণœ রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত।

এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষনেতাদের উপস্থিতিতে এই সভা একসময় জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধারাও অংশ নেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর