রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

জামায়াতের সঙ্গে জোটে যাবার কারণ জানালেন আখতার হোসেন

ডেক্স রিপোর্ট
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটে যাওয়ার প্রধান কারণ হলো সংস্কারের পয়েন্টগুলোতে পারস্পরিক একমত হওয়া। তিনি বলেন, “ঐকমত্য কমিশনে সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএনপির সঙ্গে অন্যান্য দলের মতভিন্নতা লক্ষ্য করা যেত। তবে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি এনসিপি, জামায়াত এবং অন্যান্য দলগুলো একমত হয়েছে।”

আখতার হোসেন আরও বলেন, নির্বাচনি জোট বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সংস্কার, রাষ্ট্রকাঠামোর নতুনভাবে গঠন এবং নতুনভাবে দেশকে গড়ার রাজনীতি। তিনি উল্লেখ করেন, এই রাজনীতির প্রতি যে কমিটমেন্ট রয়েছে, সেটিকেই জোট গঠনের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

তিনি জানান, এনসিপি এই ঐকমত্যকে মূল ভিত্তি ধরে নির্বাচনি জোটের অংশীদার হিসেবে জামায়াত ও অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতায় এগোচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সংলাপের ক্ষেত্রে এই সমন্বয় দেশের রাজনীতিকে নতুন করে গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর