শিরোনাম
ডেভিল হান্ট ফেস-২ অভিযানে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
ডেভিল হান্ট ফেস-২ অভিযানে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
ডেভিল হান্ট ফেস-২ অভিযানে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ মানিকগঞ্জ সদর থানাধীন টাউন এলাকা থেকে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সাহা আনু (৪৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আনু, পিতা শিবু সাহা, পূর্ব দাশড়া, মানিকগঞ্জ পৌরসভা, থানাঃ মানিকগঞ্জ সদর, জেলার বাসিন্দা। ডিবি জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর










