শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যবসায়ীকে করা হলো গভর্নর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মানসিকভাবে অসুস্থ- শ্রমিক দল নেতা

আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। তিনি দাবি করেন, নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে আতাউর রহমান আতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন আব্দুর রাজ্জাক লিটন।
তিনি বলেন, আতাউর রহমান আতা একজন পথভ্রষ্ট রাজনীতিক। তার ব্যক্তিগত চরিত্র প্রশ্নবিদ্ধ এবং তিনি যেসব ভিত্তিহীন ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন, তা সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি আতাউর রহমান আতা অভিযোগ করেছেন যে শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন ও বাস মালিক সমিতির সভাপতি সিহাব সুমন অজ্ঞাত লোকজন নিয়ে তার বাড়ির সামনে ভয়ভীতি প্রদর্শন করেছেন—যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পরিকল্পিতভাবে সম্মানহানির জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন লিটন।
জেলা শ্রমিক দলের এই নেতা আরও অভিযোগ করেন, আতাউর রহমান আতা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং রাজনীতিতেও বিভ্রান্ত পথে হাঁটছেন। তার অনুমানভিত্তিক ও উদ্দেশ্যমূলক বক্তব্য সমাজ ও রাজনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে অবিলম্বে এসব বক্তব্য বন্ধের দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ষড়যন্ত্র করে ফাঁসানোর আশঙ্কার কথাও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি সিহাব সুমন বলেন, আতাউর রহমান আতার আপন ভাতিজি জামাতা জাহাঙ্গীর আলম জিকু বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রোমান, জেলা শ্রমিক দলের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিক মাহবুব কাউসার, জেলা যুবদল নেতা আতিকুর রহমান ফরিদ, জেলা শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, এর আগে বুধবার আতাউর রহমান আতা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন ও বাস মালিক সমিতির সভাপতি সিহাব সুমন অজ্ঞাত লোকজন নিয়ে তার বাড়ির সামনে গিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর