বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

নীলফামারীতে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ডেক্স রিপোর্ট
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

উত্তরের জেলা নীলফামারীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। পাশাপাশি শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের তাপ পর্যাপ্তভাবে অনুভূত হচ্ছে না। ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।এতে রাস্তাঘাট, বাজার ও শপিংমলে লোকজনের উপস্থিতি কমে গেছে। সরকারি ও বেসরকারি অফিসে কর্মচারীরা এলেও কাজকর্মে দেখা যাচ্ছে স্থবিরতা।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর বলেন, ‘আজ ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।আগামী কয়েক দিনে শীত ও কুয়াশার মাত্রা আরো বাড়তে পারে।’


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর