বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের আওয়ামীলীগের ভূমিখেকো আরশেদ আলী ভোলপাল্টে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

Reporter Name
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বাংলাদেশের সিনেমার জন্য ভারতের দুয়ার সবসময় খোলা থাকে না। অবশ্য তেমন সাড়া জাগানো সিনেমাও ঢালিউডে বিরল। সেই বিরল সিনেমার মাঝে অন্যতম ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পেয়েছে ছবিটি। যে কারণে এখন সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। গত এক বছরে সাতটি আন্তর্জাতিক উৎসব ঘুরে মোট চারটি মহাদেশের ১৯টি দেশে প্রদর্শিত হয়। তবে ভারতে কবে ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এ ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। সঙ্গীত পরিচালনা করেছিলেন ওপার বাংলার প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিটি তার নামেই উৎসর্গ করা হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরের গল্প, বিদ্রোহ, মানবিকতা, প্রেম, ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এসবই ‘ভুবন মাঝি’র বিষয়বস্তু। এই ছবিতে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এক বাউল মনোভাবাপন্ন যুবকের কথা। রবীন্দ্র-নজরুল-লালনে মজে থাকা থিয়েটার পাগল যুবক নহির সাঁই, রাজনীতির পালাবদলে যুদ্ধ-বাস্তবতায় দেশের স্বাধীনতার পাশাপাশি নিজেকে খোঁজার যুদ্ধই এখানে মুখ্য।

এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজী নওশাবা আহমেদ, মাজনুন মিজান, মামুনুর রশিদের মতো খ্যাতিমান অভিনেতারা এতে কাজ করেছেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর