রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব নিয়েই ইহুদি-সংশ্লিষ্ট নির্বাহী আদেশ বাতিল মামদানির, ক্ষেপেছে ইসরায়েল

ডেক্স রিপোর্ট
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

দায়িত্ব গ্রহণ করেই ইসরায়েলবিরোধী এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেন মামদানি। এর মধ্যে রয়েছে- ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ)। সেই সঙ্গে ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধও তুলে নিয়েছেন মামদানি।

এতে তার বিরুদ্ধে ক্ষেপেছে ইসরায়েল। এই পদক্ষেপের জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষের আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামস ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন। মামদানি তার দায়িত্বের প্রথম দিনেই সেসব আদেশ বাতিল করেন। বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে একটি ছিল ইহুদিবিদ্বেষের সংজ্ঞা বাতিল।

এরিক অ্যাডামস ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদিবিদ্বেষের সংজ্ঞাকে গ্রহণ করেছিলেন। এই সংজ্ঞায় ইসরায়েলকে ‘অশুভ শক্তি’ হিসেবে দেখানো বা তার সমালোচনা করাকেও আধুনিক ইহুদিবিদ্বেষের অংশ হিসেবে ধরা হতো। মামদানি এই সংজ্ঞাটি বাতিল করেছেন।

সাবেক মেয়র অ্যাডামসের একটি আদেশে সিটি কর্মকর্তাদের ইসরায়েল বয়কট বা বিডিএস আন্দোলনের পক্ষে কাজ করা নিষিদ্ধ ছিল। মামদানি সেই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এছাড়া কোনও উপাসনালয়ের পাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ-সংক্রান্ত অ্যাডামসের আরেকটি নির্দেশিকাও বাতিল করেছেন নতুন মেয়র।

মামদানি এসব আদেশ বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিক্রিয়া আসে।

তবে মেয়র মামদানির কার্যালয় জানিয়েছে, নবনির্বাচিত প্রশাসনের একটি ‘নতুন শুরু’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামদানি নিজে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার। উদ্বোধনী ভাষণে তিনি ইহুদি নিউইয়র্কবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমার মতো একজন মুসলিম আর কোথায় বেগেল ও লক্স (ইহুদিদের ঐতিহ্যবাহী খাবার) খেয়ে বড় হওয়ার সুযোগ পেত?”

মামদানি আরও স্পষ্ট করেছেন, এরিক অ্যাডামসের অনেক আদেশ বাতিল করলেও ‘অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ (ইহুদিবিদ্বেষবিরোধী দফতর) তিনি সচল রাখবেন। তিনি বলেন, “ইহুদিবিদ্বেষ এমন একটি সমস্যা, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।”

উল্লেখ্য, জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তার মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদ মামদানি। দায়িত্ব নেওয়ার সময় তিনি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন এবং তার শপথ পড়ান প্রবীণ ইহুদি নেতা ও সিনেটর বার্নি স্যান্ডার্স।

সূত্র: নিউ ইয়র্ক টাইমসপলিটিকোটাইমস অব ইসরায়েল


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর