বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যবসায়ীকে করা হলো গভর্নর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা আইনের আওতায় আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয়ে কঠোর অবস্থান: মির্জা ফখরুল ইসলাম

হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ডেক্স রিপোর্ট
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড।

রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। এছাড়া ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রোগীর রক্তচাপের ওঠানামাও বেড়েছে। আজ হাদির হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে।

মেডিকেল বোর্ড হাদির সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক জানিয়ে বলেছে, সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সবাই। এ অবস্থায় হাদিকে যদি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

হাদির শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও কিছু পজিটিভ অবস্থার কথাও জানিয়েছে মেডিকেল বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদির ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি দেখা যায়নি। চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে।

এছাড়া রোগীর কিডনির কার্যক্ষমতাও বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে।

হাদির রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতাও বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া তার ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এই ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে।

মেডিকেল বোর্ড অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর