বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যবসায়ীকে করা হলো গভর্নর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা আইনের আওতায় আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয়ে কঠোর অবস্থান: মির্জা ফখরুল ইসলাম

সংসদ নির্বাচন করতে প্রার্থীর যোগ্যতা কী কী থাকা লাগবে?

ডেক্স রিপোর্ট
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

১২ ফেব্রুয়ারির এ নির্বাচনে আগ্রহী প্রার্থীরা এখন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার তালিকার সিডি কিনতেই হবে। সেক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের সিডির জন্য ৫০০ টাকা ট্রেজারি চালান কিংবা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
তবে মনোনয়ন পত্র নিতে লাগবেনা কোন টাকা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সময়সূচি জারি, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, সময়সূচির গণবিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা, নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নতুন ব্যাংক হিসাব খোলা এবং ছবিসহ ও ছবিছাড়া ভোটার তালিকার ব্যবহার নিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত পরিপত্র সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

তফসিল অনুযায়ী—

>>রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর

>> রিটার্নিং কর্মকর্তার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর ৪ জানুয়ারি

>> মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে আগামী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত

>> ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কার্যক্রম

>> প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষ হবে ২০ জানুয়ারি

>> প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি

>> ১২ ফেব্রুয়ারি নেওয়া হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা

নির্বাচন পরিচালনায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নির্বাচনি এলাকার জন্য বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং অন্যান্য নির্বাচনি এলাকার জন্য জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলায় এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ), সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, তেজগাঁও সার্কেল অফিসার (উন্নয়ন), সহকারী কমিশনারকে (ভূমি) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অধিক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহকারী রিটার্নিং কর্মকর্তারা আইন ও বিধি মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে সব ধরনের সহায়তা দেবেন এবং নির্বাচন কমিশনের নির্দেশে রিটার্নিং কর্মকর্তার অধীনে থেকে প্রয়োজনবোধে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

কোথায় মিলবে মনোনয়নপত্র

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল জারির পর আসনভিত্তিক গণবিজ্ঞপ্তি জারি করবেন রিটার্নিং কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।

রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

অফিস চলাকালীন সময়, অর্থাৎ সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি ছুটির দিনসহ মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।

নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী সরাসরি মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র আহ্বান করে গণবিজ্ঞপ্তিটি সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার দর্শনীয় স্থানে টাঙ্গিয়ে জারি করার ব্যবস্থা নিতে হবে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর