বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা আইনের আওতায় আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয়ে কঠোর অবস্থান: মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত সরিয়ে দেয়া হলো তাজুল ইসলামকে, আইসিটির নতুন চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধঃ তারেক রহমান রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব”এর উদ্যোগে পাঁচ শতাধিক রমাদান ফুড প্যাকেট বিতরণ

ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

Reporter Name
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান নিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি সবার নজর কেড়েছে। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

গত তিন দিন আগে গানটি ইউটিউবে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন ফারিয়া। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি। গানটির ভিউ ৬ লাখের ওপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ৬ হাজার ৬০০। আর ডিসলাইকের সংখ্যাই ১৫ হাজার। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমি তো কোনো শাস্ত্রীয়সংগীত গাইনি। ফলে এ গানে ওই ধরনের কিছু খোঁজাটা ডিফিকাল্ট। কিন্তু সেটিই করছে একটা শ্রেণি। তবে আমি কিছু মনে করছি না।

ফারিয়া আরও বলেন, শিল্পীদের এগিয়ে যাওয়ায় দর্শকদের উৎসাহ খুব দরকার। সেই সঙ্গে আমরা যদি শিল্পীদের আরেকটু উৎসাহিত করি তা হলে আরও ১০ নারী শিল্পী গানে আগ্রহী হবেন। মানুষের ভালোমন্দ লাগতেই পারে। সবার ব্যক্তিগত মতামত থাকবে- এটিই স্বাভাবিক।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর