রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

ডেক্স রিপোর্ট
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ চমকের মোবাইল ফোনে এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। জুলাইয়ের এই অগ্রনায়কের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওইদিন চমক নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, হাদি হয়ত ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এ স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর