বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের আওয়ামীলীগের ভূমিখেকো আরশেদ আলী ভোলপাল্টে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

নিজ দল ত্যাগ করে বিএনপিতে রাশেদ খান ।

ডেক্স রিপোর্ট
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মো. রাশেদ খান। তিনি দলের নেতাকর্মীদের রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই যারা একসঙ্গে আন্দোলন করেছে, তারা একসঙ্গেই নির্বাচন করবে এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখবে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর