শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা

মানিকগঞ্জ শিবালয়ের ছাত্রলীগ কর্মী নয়ন গ্রেফতার

আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে নিহত হন পার্শ্ববর্তী রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনার পর ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।
ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় মোট তিনটি মামলা রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর