শিরোনাম
মানিকগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ (২০ডিসেম্বর) রোজ শনিবার মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার রাজনৈতিক কার্যালয় মুন্নু সিটি গিলন্ডে তে দুপুর ১২টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা সহ মানিকগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য এস এ জিন্নাহ কবির ও মানিকগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
- আয়োজনে: মানিকগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর










