শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের

এনসিপির নাহিদ ইসলামের জন্য নির্বাচন থেকে সরে দাড়ালেন জামায়াত নেতা আতিকুর রহমান

ডেক্স রিপোর্ট
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা) আসন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আতিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ঢাকা-১১ সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা। দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে এই এলাকায় সংগঠনের হয়ে কাজ করার পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারী থেকে মুক্তি পেলাম।” তিনি তার এই পথচলায় সঙ্গে থাকা কর্মী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের এলডিপি এবং নাহিদ ইসলামের এনসিপি যুক্ত হয়ে এই নতুন মোর্চা গঠিত হয়।

এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, “পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর ঐক্য জরুরি হয়ে পড়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, এনসিপি এককভাবে ৩০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিলেও শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আমূল বদলে দিয়েছে।

এই সমঝোতার ফলে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর