সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের

মানিকগঞ্জে ডেলটা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু

আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিজারিয়ান অপারেশনের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।

নিহতের স্বামী রিপন কুমার ঘোষ অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতা অপারেশন করেন এবং অ্যানেস্থেসিয়া দেন ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত ঢাকা নেওয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স আনেন। কিন্তু পরে অবস্থা আরও খারাপ হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে অভিযুক্ত গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে জানা যায়। ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, “ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা সম্ভব নয়। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, নিহত নিপা ঘোষের বাবা অল্প কিছুদিন আগেই মারা গেছেন। পরপর বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম।

এদিকে, বেসরকারি হাসপাতালে অপচিকিৎসা নিয়ে জেলাজুড়ে নতুন করে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন— “আর কত প্রাণ গেলে বন্ধ হবে এই অপচিকিৎসা?”


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর