সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের

আগামী ২০ডিসেম্বর সাটুরিয়ার ফ্রী মেডিকেল ক্যাম্প

আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আগামী ২০ ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুল পশ্চিম কাওন্নারায় সকাল ৯টায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব আফরোজা খানম রিতা’র দিকনির্দেশনায় মানিকগঞ্জের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গরীব দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থসেবা পৌছে দিতে দীর্ঘদিন ধরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়ে আসছে।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন- ‘আমাদের এই ফ্রী মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়ে থাকে। এ ছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় চিকিৎসা নিতে আসা রোগীদের। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, স্কিন অ্যান্ড ভিডি (চর্ম ও যৌন), চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট দশটি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসকসহ প্রায় ১০০ এর অধিক বিভিন্ন স্তরের জনবল এই সেবা প্রদানের সাথে সরাসরি সম্পৃক্ত। অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়াই আমাদের অঙ্গীকার।’

এই ফ্রী মেডিকেল ক্যাম্প হওয়াতে স্থানীয় মানুষদের মাঝেও উৎফুল্লতা দেখা যায় এবং তারা ফ্রীতে চিকিৎসা নিতে পেরে কৃতজ্ঞতা স্বীকার করেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর