শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের

মানিকগঞ্জে আঁধারে কৃষি জমির মাটি লুট, জরিমানা ৪ লাখ টাকা

আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ মাটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একজনকে চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি একাধিক স্থানে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে গভীর রাত আড়াইটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চারটি স্থানে চলমান অবৈধ মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত তিনটি ভেকু মেশিন অকার্যকর করে দেয় প্রশাসন। বায়রা ইউনিয়নে ডালিম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দায়ের করা মামলায় চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন নাগরিকরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষিজমি ধ্বংস ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর