সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব আওয়ামী লীগ–বিএনপি দ্বন্দ্বের বাইরে নতুন সমীকরণ: ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর উত্থান ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বাংলাদেশের সকল ব্যাংক নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও যানচলাচলে বিধি-নিষেধ মানিকগঞ্জে রফিক উদ্দিন ভুইয়া হাবু’র নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জে বেতিলা মিতরা ইউনিয়ন কৃষকদল কমিটি নিয়ে বিতর্ক। মানিকগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান নূরতাজ আলম বাহারের

মানিকগঞ্জের তিনটি আসনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন।

আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জের তিনটি আসনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন।মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

👍মানিকগঞ্জ ১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয় ): এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন এরা হলেন-
বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোঃ হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী দিলীপ কুমার দাশ, মোঃ আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র) জনতা দলের মনোনিত প্রার্থী মোঃ শাহজাহান খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলম

👍মানিকগঞ্জ ২ (সিংগাইর – হরিরামপুর ): এই মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন।
এরা হলে- বিএনপি মনোনীত প্রার্থী মাঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী এস এম আব্দুল মান্নান, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোঃ সালাউদ্দিন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান নোমান(স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হক মোল্লা(স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রাথী মোহাম্মদ আলী।

👍মানিকগঞ্জ ৩ ( মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ): এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন।
এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও. মুহাঃ দেলওয়ার হোসাইন , জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা (স্বতন্ত্র ), প্রবাসী রফিকুল ইসলাম (স্বতন্ত্র) , বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর, এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র ), জাতীয় পার্টি (জেপি) মনোনীনত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর