বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

মানিকগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৩জন আওয়ামীলীগ কর্মী গ্রেফতার

আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য আব্দুল সালাম , উলাইল ইউনিয়ন আওয়ামীলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম এবং আরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক পার্থ চন্দ্র শীল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন ও চিহ্নিত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামীলীগের তিনজন নেতা-কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৫(৩)/২৫ডি ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর