শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিয়েনায় ইফতার মাহফিলে এরদোগান পুত্র বিলাল এরদোগান ও এ কে পার্টির ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা

মানিকগঞ্জ জেলায় নির্বাচনে বৈধতা পেলেন যারা

আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপি জামায়াতসহ ১৮ বৈধ প্রার্থী ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাই শেষে বিধি-বিধান অনুসরণ করে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ-১ আসন
এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী,জনতার দলের প্রার্থী,মোহাম্মদ শাহজাহান খান।
আসনে মনোনয়ন পত্র বৈধ বিএনপির এসএ জিন্নাহ কবীর,জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা,বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস,ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।

মানিকগঞ্জ-২ আসন
এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন প্রার্থী। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন,বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান,বিদ্রোহী প্রার্থী আব্দুল হক
জাতীয় পার্টির প্রার্থী এস এম আবদুল মান্নান।এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি,বিএনপির প্রার্থী ইঞ্জিঃমঈনুল ইসলাম খান শান্ত,খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।

মানিকগঞ্জ-৩ আসন
এই আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা,স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম,এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলাম জনি,স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
এ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা),জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা,বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান, কামাল,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর,জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর