বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্দায় উঠে এল ইরান সংঘাতের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস শ্রীপুরে জমি বিরোধে বাড়িতে হামলা: নারীসহ আহত ২, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার

শোকাবহ সময়ে আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান ডাকসু ভিপির

আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানোর আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে ডাকসুর ভিপি বলেন, ‘বাংলাদেশের আপসহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোক ও বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি ভাইও শহিদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি প্রতিবছরই ফানুসের আগুন থেকে বাড়িঘর-দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে— আতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি, এমনকি মানবসন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সারা দেশের সবার প্রতি আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানাচ্ছি।’


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর