রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

বাবরের আসনে প্রার্থী হলেন স্ত্রীও

ডেক্স রিপোর্ট
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনীও।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে বাবরে স্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

একই দিনে বিকেল সাড়ে তিনটার দিকে জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয়ে এসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় সাংবাদিকরা তার স্ত্রীর মনোনয়নের বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে বাবরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে মনোনয়নপত্র জমাদানের ফরমে স্বামীর নামের স্থানে লুৎফুজ্জামান বাবরের নাম লেখা রয়েছে।

এ বিষয়ে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হক বলেন, শুনেছি বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন। তবে দলীয়ভাবে ওই আসনে বাবরকে মনোনয়ন দেয়া হয়েছে দলীয়ভাবে। মনোনয়ন পরিবর্তন বা জোটকে ছেড়ে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সেন্ট্রাল থেকে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর