filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
শিরোনাম
ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, গঠন করা হলো নির্বাচনী ও আপিল বোর্ড।
সৈয়দ মো: কবীর, জেলা প্রতিনিধি: গাজীপুর।
ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিড্যাব)- এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম নূরনবী কবির, আরও উপস্থিত ছিলেন ইপিড্যাব-এর আহবায়ক আবুল কাশেম খোকন এবং সদস্য সচিব একরামুল হক পাটোয়ারী।
সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, আগামী অর্থবছরের বাজেট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী ও আপিল বোর্ড গঠন করা হয়। সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম খোকন বলেন, ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক অধিকার সংরক্ষণ এবং বৈষম্যহীন পরিবেশে ন্যায্য মুনাফা নিশ্চিত করতে এই সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। সভায় বক্তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গঠন এবং দেশের ইলেকট্রনিক্স খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর









