EPDAB – এর প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত।
সৈয়দ মো:কবীর, জেলা প্রতিনিধি-গাজীপুর।
১৯ সেপ্টেম্বর ২০২৬ ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (EPDAB)-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন ও নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সাধারণ সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা সকাল ১০টা ৩০ মিনিটে আকরাম হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী। এতে সংগঠনের সভাপতি আবুল কাশেম খোকন এবং সাধারণ সম্পাদক একরামুল হক পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, EPDAB-এর সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় ও সুশৃঙ্খল করার পাশাপাশি কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন এবং আসন্ন নির্বাচন কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভার আলোচ্যসূচিতে ছিল—কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন, কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালন ব্যয় নির্বাহ ও অর্থায়ন ব্যবস্থাপনা নির্ধারণ, নির্বাচনী তফসিল প্রণয়ন ও অনুমোদন, নির্বাচন কমিটি গঠন, সদস্য/ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রস্তুতিমূলক সভার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তসমূহ সংগঠনের আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে বিকেল ৪:০০ ঘটিকায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।









