শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে এপিড্যাব-এর সাধারণ সভা অনুষ্ঠিত। EPDAB – এর প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত। মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী প্রকৌশলী মাহবুব আহমেদ,তরুণ নেতৃত্বে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার প্রত্যয় পর্দায় উঠে এল ইরান সংঘাতের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস শ্রীপুরে জমি বিরোধে বাড়িতে হামলা: নারীসহ আহত ২, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।

গাজীপুরে এপিড্যাব-এর সাধারণ সভা অনুষ্ঠিত।

সৈয়দ মো: কবির
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সৈয়দ মো: কবীর /গাজীপুর জেলা প্রতিনিধি

ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ঐক্য, সঠিক দিকনির্দেশনা ও ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় কাজ করার প্রত্যয়

ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এপিড্যাব) এর গাজীপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের জয়দেবপুরে ইউরো বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হারুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিড্যাব-এর গাজীপুর জেলা সভাপতি সৈয়দ মো. কবির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিড্যাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি একরামুল হক পাটোয়ারী। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গাজীপুরের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে এপিড্যাব ব্যবসায়ীদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে কাজ করবে। বিশেষ করে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যার সমাধানে সহযোগিতা এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীরা যাতে ন্যায্য ও সঠিক মুনাফা অর্জনের সুযোগ পান এবং কোনো ব্যবসায়ী বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও সংগঠন কাজ করবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গাজীপুর জেলায় একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও কার্যকর জেলা কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। সঠিক নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে গাজীপুরের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভা শেষে সংগঠনের ঐক্য, ব্যবসায়ীদের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এপিড্যাব-এর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে সভাপতির সমাপনী বক্তব্য এবং দোয়া মোনাজাতের মাধ্যমে বিকেল ০৩: ৩০ মিনিটে সমাপ্ত ঘোষণা করা হয়।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর