বেগমপাড়ার বাসিন্দা শতাধিক অভিনয়শিল্পী
দেশের প্রথম সারি থেকে শুরু করে নবাগত অভিনয়শিল্পীরা মিলে গড়ে তুলেছেন একটা নতুন পাড়া, সেই পাড়ার নাম দিয়েছেন বেগমপাড়া।
আলোচিত এবং সমালোচিত বেগমপাড়ার বাসিন্দা হিসেবে রয়েছেন
বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী,আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা, মুবিয়া, ঐন্দ্রিলা, সানজানা, এ্যানি খন্দকার, জাফরিন সাজ প্রমুখ।

লাবণ্য মিডিয়া হাউজ এর তত্বাবধানে পাঁচ প্রজন্মের বসবাস যোগ্য বেগমপাড়া নির্মাণ করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, তাঁর সহযোগী এবং সহকারী হিসেবে আছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ এবং আশিক মাহমুদ। বেগমপাড়া নির্মাণের তত্বাবধানে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজ এর কর্ণধার সিনথিয়া সুলতানা এবং ব্যবস্থাপক হিসেবে ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ। বেগমপাড়ার মানুষের সুখ দুঃখ হাসি আনন্দ, পরিবার সামাজ এবং রাষ্ট্রের নানান অসংগতির পাশাপাশি রাজনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার নানান বিষয়
দেখতে পাবেন একুশে টেলিভিশনের পর্দায় সাপ্তাহের প্রতি সোম মঙ্গল এবং বুধবার রাত দশটায়।

বেগমপাড়ায় পরবর্তী বাসিন্দা হিসেবে যুক্ত হচ্ছেন অভিনয়শিল্পী জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী, মুনিয়া মুন প্রমুখ।

বেগমপাড়ার বাসিন্দাদের নিয়ে গান লিখেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, সুর করার পাশাপাশি গানটিতে কন্ঠ দিয়েছেন বেলাল আহমেদ চঞ্চল এবং লিপি শর্মা। বেগমপাড়ার বাসিন্দাদের সুন্দর করে সাজিয়েছেন সেলিম এবং তাঁর দল। বেগমপাড়ার সমস্ত কর্মকান্ড ক্যামেরায় বন্দি করেছেন জেড আই জাহিদ, সবুজ খান, রেজাউল ইসলাম, রাবুল রাজিব, আলোক প্রক্ষেপণ করেছেন নাহিদুল ইসলাম নূর, সম্পাদনা ও রং ছড়িয়েছেন কিশোর আল মামুন। ঘটনার আংশিক চিত্রায়িত হয়েছে নীলপদ্ম সুটিং হাউজে।

বেগমপাড়ার নানান ঘটনা টেলিভিশন, ইউটিউব এবং ফেসবুকে দেখতে সহায়তা করছেন টেকশেল, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড, লাবণ্য ফ্যাশন সহ কয়েকটি বানিজ্যিক প্রতিষ্ঠান।
বেগমপাড়া নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে আছেন টিউলিপ মাল্টিমিডিয়া এবং লাবণ্য মিডিয়া হাউজ।
বেগমপাড়ার দর্শকদের জন্য রয়েছে কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় উপহার।










