সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানি মিডিয়ার দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি সিংগাইর থেকে গ্রেফতার

আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড় জেলার সদর থানায় দায়েরকৃত দুটি হত্যা মামলার পলাতক আসামিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে গ্রেফতার করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই দুই আসামিকে রবিবার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে আটক করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড় সদর থানার কায়েতপাড়া হাফিজাবাদ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫) এবং একই থানার দর্জিপাড়া গ্রামের বাসিন্দা শাহিনুর ইসলাম (৪২)।

সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় সদর থানায় সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই তারা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে এবং সফলভাবে তাদের আটক করে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর