মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, গঠন করা হলো নির্বাচনী ও আপিল বোর্ড। বেগমপাড়ার বাসিন্দা শতাধিক অভিনয়শিল্পী গাজীপুরে এপিড্যাব-এর সাধারণ সভা অনুষ্ঠিত। EPDAB – এর প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত। মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী প্রকৌশলী মাহবুব আহমেদ,তরুণ নেতৃত্বে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার প্রত্যয় পর্দায় উঠে এল ইরান সংঘাতের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস শ্রীপুরে জমি বিরোধে বাড়িতে হামলা: নারীসহ আহত ২, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার প্রার্থীতা বহাল, অভিযোগ খারিজ

আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার প্রার্থীতা বহাল রেখেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ। তাঁর বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ ভিত্তিহীন ও প্রমাণহীন উল্লেখ করে খারিজ করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের আপিল বিভাগের শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আফরোজা খানম রিতার সামনে থাকা সব আইনগত জটিলতার অবসান ঘটলো।

নির্বাচন কমিশনের রায়ে বলা হয়, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা কর্তৃক উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে অভিযোগটি সম্পূর্ণরূপে খারিজ করা হয়।

এর আগে আতাউর রহমান আতা অভিযোগ করেন, আফরোজা খানম রিতার মনোনয়ন ও প্রার্থীতা সংক্রান্ত বিষয়ে নির্বাচন আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন হয়েছে। তবে দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সেই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আফরোজা খানম রিতা নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর