বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যবসায়ীকে করা হলো গভর্নর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা আইনের আওতায় আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয়ে কঠোর অবস্থান: মির্জা ফখরুল ইসলাম

মেয়র প্রার্থীর ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ‘ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণায়!

Reporter Name
Update : বুধবার, ২ মে, ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। একই সঙ্গে তাদের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

সোমবার হাসান উদ্দিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে।

ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর নিজস্ব অর্থায়নে পরিচালিত ট্রাফিক পুলিশ সহকারীরা জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাচ ধারণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী চলাচলের সময় আগে থেকেই রাস্তা যানজট মুক্ত রাখতে গিয়ে এসব ‘ট্রাফিক সহকারী’ বিপরীত পাশে যানজট সৃষ্টি করছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বেতনভুক্ত তিন শতাধিক কর্মী ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে।

তারা ট্রাফিক সহকারীদের পোশাক পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচার কাজে সরাসরি অংশ নিচ্ছে। এসব ট্রাফিক সহকারী ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন’ ব্যাচ ধারণ করে এবং কখনও নৌকা প্রতীকের লিফলেট বহন করে সড়ক বা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যা নির্বাচনে ‘রেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মারাত্মক অন্তরায় এবং সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধিমালার ৩নং বিধির (নির্বাচনী প্রচারণায় সমানাধিকার) লঙ্ঘন। তিনি অবিলম্বে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ট্রাফিক সহকারীদের প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর