বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী গণভোটের ফলাফল ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমিয়ে সংশোধনি প্রকাশ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটির উদ্দ্যোগে আন্তঃধর্মীয় রাজকীয় ইফতারে- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দেয়ার বেল্লে এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা সর্বনিম্ন ১১০ টাকা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যবসায়ীকে করা হলো গভর্নর রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা আইনের আওতায় আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয়ে কঠোর অবস্থান: মির্জা ফখরুল ইসলাম

পেনাল্টি মিস করলেন ফিফা বর্ষসেরা দেম্বেলে

ডেক্স রিপোর্ট
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

উসমান দেম্বেলে তার জীবনের সেরা বছরটাই কাটালেন ২০২৫ সালে। ব্যালন ডি’অরের পর জিতলেন ফিফা বর্ষসেরার পুরস্কারও। তবে তার ঠিক ২৪ ঘণ্টা না পেরোতেই হরিষে বিষাদ নেমে এল তার। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে পেনাল্টি মিস করে বসেন তিনি।

ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্লামেঙ্গো গত রাতে মুখোমুখি হয়েছিল। ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে শেষ হয়। ৩৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কাভারাৎশখেলিয়া। দেজিরে দুয়ের নিচু ক্রসটা ফ্ল্যামেঙ্গো গোলরক্ষক ঠেকালেও পুরোপুরি আটকাতে পারেননি। সে বলটা গিয়ে পড়ে জর্জিয়ান ফরোয়ার্ডের পায়ে, তিনি সহজেই ফাঁকা জালে বল জড়ান।

৫৯ মিনিটে পিএসজির ভুলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। ভিতিনিয়ার ভুল পাসে বল পেয়ে গিয়েছিল ব্রাজিলের এই দল। এরপর শেষমেশ মার্কিনিয়োস বক্সে ফাউল করে আটকান ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ডকে। পেনাল্টি থেকে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও।

পুরো ম্যাচে দেম্বেলে নিজের ছায়া হয়ে ছিলেন। পেনাল্টি শ্যুটআউটেও তিনি ভুল করে বসেন। ফ্ল্যামেঙ্গোর প্রথম পেনাল্টিটা ঠেকিয়ে দেন পিএসজির রাশান গোলরক্ষক মাতভেই সাফোনোভ। দেম্বেলের সুযোগ ছিল পিএসজিকে এগিয়ে দেওয়ার। তবে ফরাসি উইঙ্গার শেষমেশ বলটা তুলে দেন আকাশে। বল ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। তার এই মিস পিএসজির জন্য বড় বিপদ ডেকে আনতে পারত।

তবে এরপরও পিএসজি শেষ হাসি হেসেছে সাফোনোভের কল্যাণে। একে একে ৪টি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। পিএসজি জেতে তাদের প্রথম বৈশ্বিক শিরোপা।


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর