শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পর্দায় উঠে এল ইরান সংঘাতের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস শ্রীপুরে জমি বিরোধে বাড়িতে হামলা: নারীসহ আহত ২, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ বাস্তবতা বনাম আত্মপ্রবঞ্চনা: পঞ্চাশের পর ডোনাল্ড ট্রাম্পের উত্থান, বিভ্রান্তি ও ক্ষমতার নাটক গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা জোনায়েদ সাকির পদত্যাগ, গণসংহতির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু দুপুরের প্রখর রৌদ্রে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন মাত্র ২০০ টাকার তেল আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে-ডা. শাহাবুদ্দিন তালুকদার একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি মানিকগঞ্জে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের স্মরণে দোয়া মাহফিল ১৫ হাজার মানুষের ইফতার

ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ

ডেক্স রিপোর্ট
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সংবাদ সম্মেলনে এমনটি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকের নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে?

নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত সফরে না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিত আকারে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ৪ জানুয়ারি রোববার দেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’


More News Of This Category

ফেজবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর